সিভিল সার্জন অফিস, ঢাকা – অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনটাসা এক অফিসের নাম !!

0
2576

নুরুল হুদা মনিরঃ
ঢাকার আজিমপুরে অবস্থিত জনসংখ্যা ভবনের নিচ তলায় বেশ নির্জন অন্ধকারাচ্ছন্ন উত্তর পাশে অবস্থিত বাংলাদেশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারী অফিস-সিভিল সার্জন অফিস, ঢাকা। ঢাকার সকল রাষ্টীয় অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ এই অফিসের কার্যক্রম। ঢাকা মেট্রোপলিটন এলাকা ও আশপাশের ১৭টি ইউনিয়ন বাদে ঢাকা জেলার বাকি ০৫ টি উপজেলার মেডিকেল কার্যক্রম এই অফিস থেকে পরিচালিত হয়ে থাকে।
রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অফিসের নেই কোনো নিজস্ব ভবন, স্থান হয়েছে আজিমপুরের জনসংখ্যা অফিসের যাবতীয় অব্যবহ্নত মালামাল রাখার স্থান ভবনের উত্তর পাশে। সিঁড়ির পাশ দিয়ে ঢুকতে গেলেই চোখে পড়বে জনসংখ্যা অফিসের স্তুপাকৃত মালামালের দৃশ্য, সাথে মাটির স্যাঁতসেতে গন্ধ-যেন গবরে পদ্ম ফুলের মত।
লোকোবল সংকট ও খুড়িয়ে চলা ০১ টি এ্যাম্বুলেন্স দিয়ে সিভিল সার্জন অফিস, ঢাকা নিয়মিতভাবে মহামান্য রাষ্ট্রপতি ও মহামান্য প্রধানমন্ত্রী মহোদয়ের নিয়মিত খাবার পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, অন্যান্য সকল রাষ্ট্রীয় ও সরকারী অনুষ্ঠানে মেডিকেল দল গঠন ও প্রেরণ, ইপিআই কার্যক্রম পরিচালনা, মেডিকেল সনদ প্রদান, প্রাকৃতিক বিপর্যয় ও দুর্ঘটনাজনিত কারণে মেডিকেল দল গঠন ও প্রেরণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে চলেছে।
রাষ্ট্রীয় কাজ পরিচালনা করতে গিয়ে প্রায়শই রাতকরে বাড়ি ফিরতে হয় অনেক কর্মকর্তা-কর্মচারীদের। অফিসের স্থানটির লোকেশনের কারণে অনেক সময় নিরাপত্তাহীনতার শিকার হন এ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা-কর্মচারীরা ও ঢাকা শহরের অন্য প্রান্ত থেকে আসা ভূক্তভোগীরা এই অফিসটি অন্ত্যত শহরের মাঝামাঝি কোনো স্থানে স্থানান্তরিত করার জোর দাবি করেন মহামান্য রাষ্ট্রপতি ও মহামান্য প্রধানমন্ত্রী মহোদয়ের নিকট।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here