প্রেস কাউন্সিল দিবস পালিত বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রতিষ্ঠা বার্ষিক দিবস ২০১৭ পালিত

0
1391

গত ১৪ ফেব্রুয়ারী বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রতিষ্ঠা বার্ষিক দিবস ২০১৭ পালিত হয়। বর্ণাঢ্য পূর্ণ অনুষ্ঠান উপলক্ষ্যে দিন ব্যাপী আয়োজিত আনন্দঘন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধান মন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডেইলী অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, পিআইবি’র মাননীয় চেয়ারম্যান শাহ আলমগীর, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মোঃ শফিকুর রহমান, প্রেস কাউন্সিলের মাননীয় সদস্য মনঞ্জুরুল আহসান বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাবান মাহমুদ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ, সঞ্চালনা করেন প্রেস কাউন্সিলের মাননীয় সচিব (যুগ্ম সচিব) শ্যামল চন্দ্র কর্মকার, বর্নাঢ্যপূর্ণ অনুষ্টানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন টিভি চ্যানেল, দৈনিক, সাপ্তাহিক মিডিয়ার সম্পাদকগণ ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে এই সময় মাননীয় তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুকে ফুলের শুভেচ্ছা জানান সাপ্তাহিক পত্রিকা পরিষদের মহাসচিব ও অপরাধ বিচিত্রা’র সম্পাদক এস এম মোরশেদ। সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক সমকন্ঠ সম্পাদক-সেলিম রেজা, সদস্য ও সাপ্তাহিক নবজাগরণ এর সম্পাদক মোঃ আবু তাহের পাটোয়ারী। সকাল ১০ ঘটিকার সময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের হল রুমে মাননীয় চেয়ারম্যান বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এসময় প্রেস কাউন্সিল দিবস পালন ও এর গুরুত্ব প্রয়োজনীয়তা এবং তাৎপর্যের উপর বক্তব্য রাখেন সিনিয়র সাংাদিকবৃন্দ, সম্পাদকগণ ও আমন্ত্রীত  অতিথিবৃন্দগণ। বিকালে অনুষ্ঠিত হয় আনন্দঘন এক বর্ণাঢ্যপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এ সময় অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী ও শিশু শিল্পীরা গান পরিবেশন করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here