হযরত ইমরান ইবনে হুসাযন (রা:) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা:) একবার তাদের নিয়ে সালাত আদায় করলেন। এতে তাঁর সাহউ হয়ে গেল। অনন্তর তিনি সিজদা সাহউ করলেন। এরপর তাশাহ্হুদ পাঠ করে সালাম ফিরালেন।
ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: এই হাদিসটি হাসান গরীব।
(তিরমিযী শরীফ- হাদিস নং-৩৯৫)
আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের বাণী পৌছে দিবো।

