সালাতে বেশি  হ‘ল না কম এই বিষয়ে যদি সন্দেহ হয়

0
337

হযরত ইযায ইবনে হিলাল (রা:) থেকে বর্ণিত যে, তিনি বলেন: আমি আবূ সাঈদ (রা:) কে বললাম, আমাদের কারো যদি খেয়াল না থাকে যে, সে কতটুকু সালাত আদায় করল তবে সে কি করবে? তিনি বললেন: রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেছেন, তোমাদের কারো সালাত আদায় কালে যদি কত রাকাআত পড়েছে সে খেয়াল না থাকে তবে সে (শেষ বৈঠকে) বসা অবস্থায় দুই সিজদা (সাহ্উ) দিবে।

Advertisement

ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: আবূ সাঈদ (রা:) বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ।

(তিরমিযী শরীফ- হাদিস নং-৩৯৬)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের বাণী পৌছে দিবো।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here