হযরত ইবনে আব্বাস (রা:) থেকে বর্ণিত যে, তিনি বলেন: কতিপয় দরিদ্র সাহাবী রাসুলুল্লাহ্-এর নিকট এসে আরয করলেন: হে আল্লাহর রাসূল! আমরা যেমন সালাত আদায় করি ধনী (মুমিনরা) ও তো তেমন সালাত আদায় করে, আমরা যেমর সিয়াম পালন করি তারা ও তো তেমন সিয়াম পালন করে। কিন্তু তাদের তো ধন-সম্পদ রয়েছে যা দিয়ে তারা দাস আযাদ করে, সাদকা খয়রাত করে (আমরা তো তা পারি না)
রাসূলুল্লাহ (সা:) বললেন: তোমরা যখন সালাত সম্পাদন করবে তখন ৩৩ বার সুবনাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার, ১০ বার লা ইলাহা ইল্লাল্লাহু দশবার পাঠ করবে। এতে তোমরা তোমাদের পূর্ববর্তীদের মর্যাদায় পৌছতে পারবে এবং তোমাদের পরবর্তী কেউ তোমাদের অগ্রে যেতে পারবে না।
ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: ইবনে আব্বাস (রা:) বর্ণিত হাদিসটি হাসান ও গারীব।
(তিরমিযী শরীফ- হাদিস নং-৪১০)
আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের বাণী পৌছে দিবো।

