কাদা ও বৃষ্টিতে সোয়ারীর উপর সালাত আদায়

0
268

হযরত ইয়া‘লা ইবনে মুররা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন যে, তারা একবার রাসূলুল্লাহ (সা:) এর সঙ্গে সফরে ছিলেন। চলতে চলতে তারা একটা সংকীর্ণ স্থানে গিয়ে উপনীত হলেন। সালাতের সময় হয়ে গেল! এমন সময় বৃষ্টি ঝরতে শুরু করে। অবস্থা এমন হয়ে দাঁড়ায় যে, তাদের উপরে ঝরছিল বৃষ্টি আর নীচে ছিল কাদা। রাসূলুল্লাহ (সা:) সোওয়ারীতে আরোহী অবস্থায়ই আযান ও ইকামত দিতে নির্দেশ দিলেন। পরে নিজে আরোহী অবস্থায়ই সামনে এগিয়ে এলেন এবং তাদের নিয়ে ইশারায় সালাত আদায় করলেন। রুকূ-এর তুলনায় সিজদায় আরো বেশি ঝুঁকে আদায় করেছিলেন।

Advertisement

ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: বর্ণিত হাদিসটি গারীব।

(তিরমিযী শরীফ- হাদিস নং-৪১১)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের বাণী পৌছে দিবো।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here