হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে মুগাফ্ফাল (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: একদিন আমার পিতা আমাকে সালাতের মধ্যে জোর বিসমিল্লাহির রাহমানির রাহীম জোর পড়তে শুনে বললেন: প্রিয় বৎস, এ ধরনের কাজ হচ্ছে বিদআত। তুমি অবশ্যই বিদআত থেকে বেঁচে থাকবে। সাহাবীগণের নিকট ইসলামে বিদআত সৃষ্টি করার চেয়ে ঘৃণিত আর কোন বিষয় ছিল বলে আমি দেখিনি। তিনি আরো বললেন: আমি আল্লাহর রাসূল (সা:), হযরত আবূ বকর, হযরত উসমান (রা:) সকলের সঙ্গে সালাত আদায় করেছি কিন্তু কাউকেই সালাতে এভাবে জোওে বিসমিল্লাহ পাঠ করতে শুনিনি। সুতরাং তুমিও এভাবে বলবে না। যখন সালাতে দাঁড়াবে তখন পাঠ করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন…। ইমাম তিরমিযী (র:) বলেন: হযরত আব্দুল্লাহ ইবনে মুফ্ফাল (রা:) কর্তৃক বর্ণিত এই হাদিসটি হচ্ছে হাসান।
(তিরমিযী শরীফ– হাদীস নং–২৪৪)
আমরা বেশি বেশি হাদিস পড়বো। অন্যকে হাদিসের দাওয়াত পৌছে দিবো। নিজে হাদিস অনুযায়ী আমল করবো।

