হযরত আবূ সাঈদ আল-খুদরী (রা:) থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ (সা:) যখন রাত্রে সালাতে দাঁড়াতেন তখন তাকবীরের পর বলতেন: হে আল্লাহ! পবিত্রতা এবং প্রশংসা আপনারই; বরকতময় আপনার নাম, অত্যুচ্চ আপনার মর্যাদা, আর আপনি ছাড়া কোন ইলাহ নেই। হযরত আয়েশা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ (সা:) সালাত শুরু করার পর বলতেন: ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: এই সূত্রটি ছাড়া অন্য কোন সূত্রে এই হাদিসটি বর্ণিত হয়েছে কি না সে সম্পর্কে আমরা কিছু জানি না। হাদিসটির রাবী হারিছার স্বরণশক্তি সম্পর্কে সমালোচনা রয়েছে।
(তিরমিযী শরীফ– হাদীস নং–২৪২,২৪৩)
আমরা বেশি বেশি হাদিস পড়বো। অন্যকে হাদিসের দাওয়াত পৌছে দিবো। নিজে হাদিস অনুযায়ী আমল করবো।

