হযরত আবূ কাতাদা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, লোকেরা রাসূলুল্লাহ (সা:) এর নিকট সালাতের কথা ভুলে ঘুমিয়ে পড়া সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন: নিদ্রার বেলায় কোন গুনাহ নেই, গুনাহ হলো জাগ্রত থাকার বেলায়। তোমাদের কেউ যদি সালাত আদায় করতে যদি ভুলে যায় বা ঘুমিয়ে পড়ে তবে যে সময়ই মনে পড়বে তা আদায় করে নিবে। ইমাম আবূ ঈসা তিরিমিযী (র:) বলেন: আবূ কাতাদা (রা:) বর্ণিত এ হাদিসটি হাসান ও সহীহ।
(তিরমিযী শরীফ- হাদিস নং-১৭৭)
(আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের দাওয়াত দিবো। নিজে হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো।)

