মাগরিবের পূর্বে সালাত আদায় করা

0
361

হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: প্রত্যেক দুই আযান ( আযান ও ইকামত)- এর মধ্যবর্তী সময়ে সালাত রয়েছে যদি কেউ তা করতে চায়। এই বিষয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রা:) বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। মাগরিবের পূর্বে সালাত সম্পর্কে সাহাবীদের মধ্যে মতবিরোধ রয়েছে। তাঁদের কেউ কেউ মাগরিবের পূর্বে সালাত জায়েজ বলে মনে করেন না। ইমাম আবূ হানিফা (র:) এর অভিমতও ইহাই পক্ষান্তরে একাধিক সাহাবী থেকে বর্ণিত আছে যে, তাঁরা মাগরিবের আযান ও ইকামতের মাঝখানে দুই রাকাআত সালাত আদায় করতেন।

Advertisement

(তিরমিযী শরীফ- হাদিস নং-১৮৫)

(আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের দাওয়াত দিবো। নিজে হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো।)

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here