সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া ধর্ষণের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন

0
674

লালমনিরহাট প্রতিনিধিঃ রবিবার ১৯ জানুয়ারি সকালে জেলা শহরের মিশনমোড় চত্ত্বরে জেলার সাধারন শিক্ষার্থীদের উদ্যোগে, সম্মিলিত সামাজিক সংগঠক ফোরাম লালমনিরহাট জেলা শাখার আয়োজনে সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া ধর্ষণের প্রতিবাদে ও মা-বোনদের নিরাপত্তার দাবিতে মিছিল ও ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Advertisement

মানববন্ধনে সম্মিলিত সামাজিক সংগঠক ফোরাম জেলা শাখার সভাপতি তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শহিদ ইসলাম সুজন, ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্রী ফারিন সাবনাম সায়ন্তী, ফজলুল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দিশা রহমান, সরকারি কলেজের ছাত্র নাসিফ ইরতিসাম প্রমূখ। বক্তারা দেশে ঘটে যাওয়া সকল ধর্ষণের সাথে জড়িত সকল দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।

এতে বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা এবং সাধারন মানুষ অংশ গ্রহন করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here