পুঠিয়ার শিবপুরে ভুটভুটিঁর ধাক্কায় পথচারী নিহত

0
588

আরিফুল রুবেল,পুঠিয়া রাজশাহীঃ পুঠিয়ার শিবপুরে ভুটভুটির ধাক্কায় মুনছুর আলী (৬২) নামের এক পথচারী নিহত হয়েছে। নিহত মুনছুর আলী উপজেলার বিড়ালদহ পশ্চিমপাড়া গ্রামের তরু মন্ডলের ছেলে। রবিবার দুপুর সাড়ে ১১টার সময় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীদের সূত্রে জানাগেছে, পুঠিয়া থেকে রাজশাহী গামী একটি গরু বোঝাই ভুটভুটি ঢাকা-রাজশাহী মহাসড়কের শিবপুর হাট নামক স্থানে পথচারী মুনছুরকে পিছন দিক থেকে থাক্কা দিলে ঘটনা স্থলে সে গুরুত্বর আহত হয়। সেসময় চালক ভুটভুটি ফেলে পালিয়ে যায়।

Advertisement

পরে শিবপুর হাইওয়ে ফাঁড়ীর পুলিশ গুরুত্বর আহত মুনছুরকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মুনছুর আলী মারা যায়।

এব্যপারের শিবপুর হাইওয়ে ফাঁড়ির পুলিশের ইনচার্জ এস আই কাজল নন্দী জানান,দুর্ঘটনা কবলিত ভুটভুটি আটক করা হয়েছে। সেসময় ভুটভুটি চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, মাহাসড়কে বেপরোয়া ভাবে অবৈধ যানবাহন ভুটভুটি মাসোয়ারার বিনিময়ে চলাচল করায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। এর ফলে মাঝে মধ্যেই পথচারী ও যানবাহনের আরোহীদের প্রাণহানী ঘটছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here