কামরুল হাসানঃ পুলিশ বাহিনীকে আরও বেশি জনমুখী করতে, মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে সাভারের সদর ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর ) দুপুরে সাভারের সদর ইউনিয়ন পরিষদ কলমা এলাকায় সাভার মডেল থানা বিট নং ১০ এ কার্যালয় উদ্বোধন করেন মইনুল ইসলাম (পিপিএম)সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সোহেল রানা।
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ স্লোগানে জেলার ১৩টি উপজেলার ১০৮টি ইউনিয়ন ও ৮টি পৌরসভায় বিট পুলিশের মোট ১১৪টি বিট স্থাপন করা হয়েছে। প্রতিটি বিটে একজন করে উপ-পরিদর্শক দায়িত্ব পালন করবেন। এখন থেকে ছোটখাটো ঘটনায় থানায় যেতে হবে না “সেবাগ্রহীতাদের”। আইনশৃঙ্খলা রক্ষাসহ যে কোনো সেবা পেতে প্রতিটি ঘরের দরজায় লাগানো স্টিকারে দেওয়া নম্বরে কল দিলেই মিলবে পুলিশি সেবা।
বিট পুলিশিংয়ের মূল লক্ষ্য হচ্ছে পুলিশ কর্মকর্তারাই মানুষের কাছে তৃণমূল পর্যায়ে সেবা নিয়ে যাবেন। ওয়ার্ড ও শহরের মহল্লাগুলোকে বিটে বিভক্ত করে একজন উপ-পরিদর্শকের নেতৃত্বে এলাকার আইনশৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে খোঁজ রাখবেন ও প্রাথমিকভাবে ব্যবস্থা নেবেন।
সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সোহেল রানা বলেন, এর মাধ্যমে সমাজ থেকে মাদক, ইভটিজিং, চুরি, ডাকাতিসহ সব ধরনের অপরাধমূলক কাজ কমে আসবে। মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। পুলিশ ও জনগণের মধ্য সম্পর্কের সেতুবন্ধন তৈরি হবে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আমরা বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশি সেবা নিয়ে জনগণের আরও কাছে যেতে চাই। মানুষের হৃদয় জয় করতে চাই। জাতির পিতার স্বপ্নের সোনার দেশ গড়তে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি স্বনির্ভর সোনার বাংলাদেশ গড়ে তুলতে চাই।
বিট পুলিশিং উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সোহেল রানা।সাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম।বিট নং ১০ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাভার সদর ইউনিয়ন পরিষদের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ।

