সাভার মডেল থানার নতুন ওসি মাইনুল ইসলাম

0
1217
অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম

কামরুল হাসানঃসাভার মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করলেন মোঃ মাইনুল ইসলাম । শুক্রবার (২১ মে) সন্ধ্যায় তিনি সাভার মডেল থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

Advertisement

এর আগে তিনি কেরানীগঞ্জ মডেল থানাসহ বিভিন্ন থানায় অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদের স্থলাভিষিক্ত হলেন।এএফএম সায়েদ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগ দিয়েছেন। গত সপ্তাহে তাদের বদলির আদেশ হয়।

নবাগত ওসি মোঃ মাইনুল ইসলাম জানান, সাভার মডেল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি সাভারকে মাদকমুক্ত রাখতে কাজ করে যাবেন। এব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here