সাভারে ১০০ পিস ইয়াবাসহ ২জনকে আটক

0
553

সাভার হেমায়েতপুরে হরিণধরা এলাকার বালুর মাঠ থেকে ১০০ পিস ইয়াবাসহ শাকিল হাসান (২৪) ও শরিফুল ইসলাম পল্লব নামের দুই যুবককে আটক করেছে  পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে সাভার হেমায়েতপুরে হরিণধরা এলাকায় বালুর মাঠে এ এসআই শরিফুল ইসলাম ও এ এসআই হাসান আলী  তল্লাশি চালিয়ে তাদের আটক করে। আটকৃতরা হলেন শাকিল হাসান (২৪) সাভার উপজেলার যাদুরচর উত্তরপারার সেলিম মিয়ার ছেলে ও শরিফুল ইসলাম (২৫) বিবাড়িয়া জেলার আখাওরা থানার মনিঅন্ধ এলাকার মো: বশির মিয়ার ছেলে বলে পুলিশ জানান। চামড়া শিল্পনগরী ফুলিশ ফাঁড়ির অফিসার ইনচাজ বলেন, হেমায়েতপুর সড়কের হরিণধরায় দায়িত্ব পালনের সময় খবর আসে একজন মাদককারবারী ধানমন্ডী থেকে সাভারগামী একটি লোকাল বাসে করে মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে আসচ্ছে।

Advertisement

রাত ১১ টার দিকে পুলিশের একটি দল হেমায়েতপুর সড়কের হরিণধরা এলাকায় বালুর মাঠে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে ২জনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ্রদ্ধার করা হয়। এ ব্যাপারে সাভার মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here