সর্বাত্মক ধর্মঘটে অচল জাবি

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 43663

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (43663, 'post_views_count', '0')

0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণ দাবিতে সর্বাত্মক ধর্মঘট পালন করছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। ধর্মঘটের ফলে সোমবার বিশ^বিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রমসহ অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা বন্ধ ছিলো। ধর্মঘট শেষে বিকেলে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’- এর ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক এবং উপাচার্যের বাসভবন প্রদক্ষিণ করে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। তবে কয়েকটি বিভাগের উপাচার্য সমর্থক শিক্ষকরা ক্লাস-পরীক্ষা নিয়েছেন। কলা ও মানবিকী অনুষদে উপাচার্য সমর্থক কিছু শিক্ষকের নেতৃত্বে শিক্ষার্থীরা জোর করে ঢুকতে চাইলে ধাক্কা লেগে দুইজন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থী সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সভাপতি মাহাথির মুহাম্মদ বলেন, ‘সকাল থেকে আমরা প্রশাসনিক ভবনসহ বিভিন্ন অ্যাকাডেমিক ভবনের প্রবেশ ফটকে অবস্থান নেই। শিক্ষার্থীরা আসলে আমরা আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে ক্লাস বর্জনের আহান জানালে অনেকেই ফিরে যায়। কিন্তু উপাচার্য সমর্থক কিছু শিক্ষক ক্লাস- পরীক্ষার অযুহাতে তাদের শিক্ষার্থীদের জোর করে ভবনে প্রবেশ করিয়েছে।’

Advertisement

তিনি বলেন, শিক্ষকদের মদদে অনুগত কিছু শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী শুরুতে আন্দোলকারীদের ধাক্কা দিয়ে ভবনে প্রবেশ করে। তখন তাদের ঠেকাগে গেলে কলাপসিবল গেইটে চাপা পরে দুইজন আন্দোলনকারী শিক্ষার্থীর হাত কেটে গেছে। তারা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।’

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবন ও কলা ও মানবিকী অনুষদ ভবনের প্রবেশ পথে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। তবে উপাচার্যপন্থী একাধিক শিক্ষক ধর্মঘট উপেক্ষা করে ক্লাস পরীক্ষা নেন। এসময় আন্দোলনকারীদের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে উপাচার্যপন্থী শিক্ষকেরা।

আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, ‘নিজেদের বেতন ও ভিসিকে বাঁচানোর মানববন্ধনে যাওয়ার সময় ক্লাস-পরীক্ষার কথা মনে থাকে না। আর আজকে আন্দোলন ঠেকাতে শিক্ষকরা পরীক্ষা দিয়ে রেখেছে।’

ছাত্র ইউনিয়ন জাবি শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক বলেন, ‘উপাচার্য ও তার অনুসারী দুর্নীতিবাজ শিক্ষকরা নানা ছলচাতুরি করে আন্দোলন বানচালের চেষ্টা করছে। কোনো ষড়যন্ত্র- অপকৌশল ব্যবহার করে আন্দোলনকারীদের বিভ্রান্ত করতে পারবে না।’ এসময় বিশ^বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ¯^তঃস্ফুর্ত অংশগ্রহণে সর্বাত্মক ধর্মঘট পালিত হয়েছে বলেও তিনি জানান।

এদিকে চলমান আন্দোলন প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের স¦ার্থ বিঘিœত হচ্ছে জানিয়ে আন্দোলনকারীদেরকে আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনের আহŸান জানিয়েছে উপাচার্যপন্থী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সম্মিলিত সংগঠন ‘অন্যায়ের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর’।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here