সাভারে যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 41741

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (41741, 'post_views_count', '0')

0

সাভার সংবাদদাতা: সাভারের আশুলিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেট সংলগ্ন এলাকা থেকে  রবিউল ইসলাম রবিন(২২) নামে এক যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া  থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  প্রধান ফটকের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রবিন সাভারের আশুলিয়ার সিন্ধুরিয়া এলাকার মোল্লা পাড়ার মহল্লার  মৃত রহমানের ছেলে।

Advertisement

পুলিশ জানায়, দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  গ্রেট সংলগ্ন এলাকায় এক যুবকের মরদেহ দেখতে পায় পথচারীরা । পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে ।

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান,নিহত ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । ওই যুবকে কেউ পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে এখানে ফেলে রেখে গিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।

ওই যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা । এঘটনায় আশুলিয়ায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here