ধামরাইয়ে দূত গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

0
1233

ধামরাইয়ে দূত গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে,নিহত ১  কামরুল হাসান রুবেলঃ ঢাকার ধামরাইয়ে দুরপাল্লার একটি দ্রুত গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে উল্টে যাওয়ার সময় বাসের ধাক্কায় জাহাঙ্গীর হোসেন (২৪) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের অন্তত আরো ১০ জন যাএী। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ সড়ক দুর্ঘটনায় ঘটে। নিহত নাম জাহাঙ্গীর হোসেন মানিকগঞ্জের সিংগাইর থানার চরকৃষ্ণপুর গ্রামের দেওয়ান কহিনুরের ছেলে।

Advertisement

পুলিশ জানায়, সকালে পাটুরিয়া থেকে ঢাকাগামী ঠিকানা পরিবহণের একটি দুর পাল্লার যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে চালানোর কারণে কালামপুর বাসস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদে পরে যায়। এসময় সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর নিহত হয়। এ সড়ক দুর্ঘটনায় বাসের ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সড়ক দুর্ঘটনায় সত্যতা নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক লুৎফুর রহমান বলের, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চালককে আটক করা সম্ভব হয়নি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here