সাভারে পরিত্যক্ত ডোবা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার

0
414

কামরুল হাসান রুবেলঃ  সাভারে ডোবা থেকে তৌহিদুল ইসলাম ওরফে খাজা (৪৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। রবিবার দুপুরে সাভার থানাধীন নামাগেন্ডা মহল্লার তারা মসজিদ সংলগ্ন একটি পরিত্যক্ত ডোবা থেকে ওই ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত তৌহদুল ইসলাম দিনাজপুর জেলার চিনির বন্দর এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ ।

Advertisement

জানা গেছে,  সাভারের গেন্ডা এলাকায় জনৈক মুক্তিযোদ্ধা শামসুল হকের ভাড়া বাড়িতে থেকে রিকশা চালাত তৌহিদুল ইসলাম। গত তিন দিন যাবত নিখোঁজ থাকার পর রবিবার দুপুরে পরিত্যক্ত ডোবার কচুরিপানার নিচে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন সাভার মডেল থানা পুলিশ।

এবিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরদির্শক ( তদন্ত ) সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here