ধামরাইয়ে বখাটেদের উত্যক্তে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা, চার স্কুলছাত্র আটক

0
552

কামরুল হাসান রুবেলঃ ঢাকার ধামরাইয়ে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রী মুন্নি আক্তার(১৪) বখাটেদের উত্যক্তের শিকার হয়ে  আত্মহত্যা করেছে। এ ঘটনায় একই স্কুলের ৯ম শ্রেণীর ৪ ছাত্রকে আটক করেছে পুলিশ। রোববার (০৩ নভেম্বর) রাতে ধামরাই  উপজেলার  চৌহাট ইউনিয়নের রাজাপুর এলাকায় নিজ বাড়ি থেকে মুন্নির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মুন্নি আক্তার রাজাপুর কহেলা বাহারাম মল্লিক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী ও চৌহাট ইউনিয়নের রাজাপুর   গ্রামের মনির হোসেনর মেয়ে। আটককৃতরা হলেন-চৌহাট ইউনিয়নের চড় রাজাপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রবিন ইসলাম(১৭), একই ইউনিয়ন ও একই গ্রামের জাবিক হোসেনের ছেলে রাব্বি(১৫) ইউনুস খানের ছেলে সফিকুল খান(১৬) এবং আব্দুল বারেকের ছেলে বকুল মিয়া(১৫)। এরা ৪ জনই রাজাপুর কহেলা বাহারাম মল্লিক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র।

Advertisement

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়,  মুন্নি স্কুল থেকে ফিরে তার নিজের রুমে প্রবেশ করে । এরপর তার রুমে র্দীঘ সময় কোনো সাঁড়া শব্দ না পেয়ে ¯^জনরা ডাকাডাকি করে ।

পরে পরিবারের সদস্যদের সন্দেহ হলে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখতে পায় । এরপর স্থানীয়রা ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান, প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে  বখাটে স্কুল ছাত্রদের  উত্যক্তের শিকার হয়ে ওই শিক্ষার্থী আতœহত্যা করেছে ।

উত্যক্তের ঘটনায় জড়িত থাকার অভিযোগের চার স্কুল ছাত্রকে আটক করা হয়েছে । এঘটনার নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here