সাভারে নিহত প্রাইভেটকার চালক

0
735

কামরুল হাসানঃসাভারে জোরপুর এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে গাড়ি চালক রফিকুল ইসলাম রফিক (৩৬) নিহত হয়েছে।সে মাদারীপুর সিদ্দিিক বেপারীর ছেলে।রবিবার (০৫ই আগস্ট) দুপুর ১টা২০মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুরের প্রাইভেটকারের চালক সাভার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পরে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে পৌঁছালে একটি মোটারসাইকেল কে পাশ দিতে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি মহাসড়কের অ্যাইলাইন্ডের উপর উঠে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় প্রাইভেটকার চালককে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) এনামুল হক জানান,এই দুর্ঘটনার নিহত চালকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here