কামরুল হাসান : সাভারের আমিনবাজার সালেহপুরের এলাকার ব্রীজের পাশ থেকে দিবাগত রাতে গোপন সংবাদের ভিওিতে (৫) ডাকাতকে দেশীয় অস্ত্র আটক করে সাভার মডেল থানার পুলিশ।
আটককৃত ডাকাতরা হলো-জামালপুর জেলার সদর থানার তাজপুর এলাকার মজিবুর রহমানের ছেলে মো: তোফাজ্জল হোসেন তোফা (৩৫), জামালপুর জেলার ইসলামপুর থানার দক্ষিণ গিলাবাড়ি এলাকার মৃত বিষু মন্ডলের ছেলে মো: হাফিজুল ইসলাম ওরফে বল্টু (৩০), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার বুধপাশা গ্রামের মৃত শেখ মনিরুজ্জামানের ছেলে শেখ শাহা (২২), জামালপুর জেলার বকশিগঞ্জ থানার জাগিরপাড় এলাকার আব্দুর রহিমের ছেলে মো: সবুজ (২১) ও ভোল জেলার লালমোহন থানার কালমা এলাকার মো: ফারুক বেপারীর ছেলে মো: কবির বেপারী (৩৪)। সাভার মডেল থানার উপ -পরিদর্শক (এস আই)মোফাজ্জল হোসেন জানান,গোপন সংবাদের ভিওিতে তারা সালেহপুর ব্রীজের পাশ থেকে ডাকাত দলটিকে দেশীয় অস্ত্র সহ আটক করে। ডাকাত দলটি ছদ্মবেশে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতো।
এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

