সাভারে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

0
564

কামরুল হাসান রুবেলঃঢাকার নিকটবর্তী সাভার বক্তার পুরে ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ওয়াকিল (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানার পুলিশ। এঘটনায় মঙ্গলবার সকালে ভুক্তোভুগি শিশুটির মা থানায় একটি মামলা দায়ের করেছেন।গ্রেফতারকৃত ওয়াকিল ঢাকা জেলার ধামরাই থানার ফরিঙ্গা গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে। জানা গেছে, গত ২৮ নভেম্বর রাত ৮ টার দিকে ভুক্তভোগী শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে পার্শ্ববর্তী কক্ষের ভাড়াটিয়া অভিযুক্ত ওয়াকিল তার নিজ ঘরে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর মেয়েকে না পেয়ে খুজাখুজি করতে থাকে ভুক্তভোগী শিশুটির মা। একপর্যায়ে অভিযুক্ত ওয়াকিলের রুমের ভেতর থেকে মেয়ের কান্নার শব্দ শুনতে পান তিনি। পরে  ভুক্তভোগী শিশুটির মা ডাকচিৎকার দিলে  অভিযুক্ত ওয়াকিল পালিয়ে যায়। এ ঘটনার ছয়দিন পর মঙ্গলবার সকালে পলাতক ওয়াকিল তার ভাড়া বাসায় ফিরে আসলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

Advertisement

এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) এএফএম সায়েদ বলেন, ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। সেইসাথে অভিযুক্ত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here