বিয়ের প্রলোভনে গার্মেন্ট শ্রমিককে ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার

0
592

কামরুল হাসান রুবেলঃ  সাভারের আশুলিয়ায় বিয়ের প্রলোভনে এক গার্মেন্ট শ্রমিককে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। আটক মো. জুয়েল (২৫) জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার কান্দিরগ্রামের মো. জুলফিকারের ছেলে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম ধর্ষিতার বরাত দিয়ে জানান, ডিইপিজেড এলাকার একটি পোশাক কারখানার ওই গার্মেন্ট শ্রমিকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে জুয়েল নামে ওই যুবক। এরপর বিয়ের প্রলোভনে দেখিয়ে দীর্ঘ দিন ধরে গার্মেন্ট শ্রমিক ওই তরুনীকে ধর্ষণ করে আসছিল সে। পরে কয়েক দিন পূর্বে জুয়েল তাকে না  জানিয়ে গোপনে বিয়ে করে ফেলে।

Advertisement

এঘটনায় গতকাল থানায় ভুক্তভোগী তরুনীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবক জুয়েলকে আটক করা হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, গার্মেন্ট শ্রমিক তরুনীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here