অজয় রায়: সাভারেশিরিন (২৫) নামে এক গৃহবধুর শ্বশুরবাড়ি থেকেঝুলন্ত লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
আমিন বাজারের বেগুনবাড়ি এলাকা থেকে মঙ্গলবার (২১ মার্চ) সকালে লাশটি উদ্ধার করা হয়। শিরিন (২৫) আমিন বাজারের বেগুনবাড়ি এলাকার মাসুদের স্ত্রী।
সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাছেদ মিয়া জানান, সকালে নিজ ঘরে ওই গৃহবধূর ওড়না দিয়ে পেঁচানো সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত লাশ দেখতে পান তার স্বামী মাসুদ। পরে সাভার মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়না তদস্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। নিহত গৃহবধূর স্বামী যাত্রীবাহী বাসের হেলপার হিসেবে কাজ করতেন। এই ঘটনাটি আত্মহত্যা না হত্যা তদন্ত করে দেখা হচ্ছে।
