সাভারে ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে গিয়ে, হামলার শিকার হয় পুলিশ আহত -২, আটক-৪

0
505

কামরুল হাসান রুবেলঃ সাভার মডেল থানার পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি কৃষ্ণ পাল কে ধরতে গিয়ে তার পরিবারের সদস্যরা একএিত হয়ে পুলিশের উপর হামলা চালায়। হামলায় উপপরিদর্শকসহ পুলিশের দুই সদস্য আহত হয়েছে । এঘটনায় একই পরিবারের তিন জনসহ চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ । শুক্রবার (২৫ অক্টোবর) সকালে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহম্মদ খান বাদী হয়ে ওই চার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন । আটককৃতরা হলেন, একাধীক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী  কৃষ্ণ পাল (৩২), তিনি সাভার পৌর এলাকার পাল পাড়া মহল্লার নকুল পালের ছেলে । তার স্ত্রী বৃষ্টি পাল (২৫) এবং  আপন ছোট ভাই রিপন পালসহ(২৮)  শান্ত তালুকদার নামে আরো এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ । পুলিশ জানায়, বৃহস্পতিবার(২৪অক্টোরব)  রাতে সাভারে পৌর এলাকার পাল পাড়ায় একাধীক মামলার ওয়ারের্ন্টভুক্ত আসামী কৃষ্ণপালকে আটক করতে পুলিশের একটি টিম অভিযান চালায়।

Advertisement

এসময় পুলিশ  কৃষ্ণ পালকে আটক করলে তার পরিবারের সদস্যরা একত্রিত হয়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালায় । এসময় পুলিশের এক উপপরিদর্শকসহ দুই পুলিশ সদস্য আহত হয় ।  সেই সুযোগ আসামী কৃষ্ণ পাল হ্যান্ডক্যাব নিয়ে পালিয়ে যায়।পরে সাভার মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে হামলার ঘটনায় তিন ব্যক্তিকে আটক করে । এরপর রাতেই পুলিশের অপর একটি টিম অভিযান চালিয়ে কৃষ্ণ পালকে আটক করেন । এবিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন)  জাকারিয়া হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।

পরে সাভার মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে হামলার ঘটনায় তিন ব্যক্তিকে আটক করে । এরপর রাতেই পুলিশের অপর একটি টিম অভিযান চালিয়ে কৃষ্ণ পালকে আটক করেন । এবিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন)  জাকারিয়া হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here