আশুলিয়ায় রিকশাচলক ও নারীর মরদেহ উদ্ধার

0
471

সাভারের আশুলিয়ায় অটোরিকশার ব্যাটারি চার্জ করতে  গিয়ে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাসেদ হোসেন কালু (৪০)  ও পপি আক্তার মজিদা (২৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে  আশুলিয়া থানা পুলিশ । শনিবার (২৬ অক্টোবর ) সকালে সাভারের আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোয়াইল বাড়ী মহল্লার   মধু মিয়ার মালিকানাধীন গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও আশুলিয়ার শ্রীপুর এলাকার এজিজ গ্রেট মহল্লার ভাড়া বাড়ি থেকে নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ । নিহত বাসেদ হোসেন কালু ঢাকা জেলার আশুলিয়া থানার শিমুলিয়া  ইউনিয়নের  মৃত বশির উদ্দিনের ছেলে । অন্যদিকে মজিদা টাঙ্গাইলের সদর থানার করোটিয়া গ্রামের মজিবর বেপারির মেয়ে ।

Advertisement

পুলিশ জানায় , সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে মধু মিয়ার মালিকানাধীন গ্যারেজে কালু  তার রিকশার ব্যাটারি চার্জ  করতে যায় । এসময় হঠাৎ একটি বিদ্যুৎতিক তাড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ।  নিহতের মরদেহ উদ্ধার করে ।

অন্যদিকে আশুলিয়ার শ্রীপুর এলাকার এজিজ গ্রেট মহল্লায় ভাড়াবাড়িতে স্বামী পরিত্যক্তা মজিদার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা । পরে আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ।

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার  জানান,খবর পেয়ে নিহদের মরদেহ উদ্ধার করা হয়েছে ।

বিদ্যুৎস্পষ্ট হয়ে বাসেদ হোসেন কালু নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল  কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here