সাভারে আট বছরের এক শিশুর বস্তাবন্ধি লাশ উদ্ধার, আটক দুই

0
707

কামরুল হাসান রুবেলঃ নিখোঁজের একদিন পরে সাভারে নাজুফা খাতুন নামের আট বছরের এক শিশুর বস্তাবন্ধি হাত পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় শিশুটির হত্যাকারী সন্দেহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের মোল্লাপাড়া এলাকার জাহাঙ্গীর হাজীর পাঁচতলা বাড়ির একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।পুলিশ জানায় ওই শিশুটি তার মা ফাতেলা বেগমের সাথে মোল্লাপাড়া এলাকার জাহাঙ্গীর হাজীর পাঁচতলা বাড়ির পাঁচতলায় একটি রুমে ভাড়া থাকতেন। পরে শিশুটি গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ হলো তার মা সাভার মডেল থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়রি করেন।

Advertisement

পরে পুলিশ আজ রাতে ওই পাঁচতলা বাড়ির নিহত শিশুটির প্রতিবেশী মোকছেদুল ইসলামের রুমে তল্লাশী চালিয়ে খাটের নিচ থেকে বস্তাবন্ধি হাত পা বাধা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

এঘটনায় পুলিশ শিশুটির হত্যাকারী সোনালী ও তার ¯^ামী মোকছেদুল ইসলামকে আটক করেছে। শিশুটি ওই এলাকার গোল্ডেন বাংলা স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

শিশুটিকে ওই দম্পতি শ^াসরোধ করে হত্যা করে লাশ বস্তাবন্ধি করে লুকিয়ে রেখেছিলো। কিকারনে শিশুটিকে ওই দম্পতি হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ। এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here