লালমনিরহাটে গৃহবধুকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা বিষয়টি সঠিক নয় এ দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবসী ও স্বজনরা

0
692

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে শিউলি (৩৪) কে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা বিষয়টি সঠিক নয় এমন দাবীতে আজ সকাল ১১টায় জেলা শহর সংলগ্ন খাতাপাড়া বিসিক শিল্পনগরী এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসীসহ স্বজনরা। তারা ওই এলাকার লালমনিরহাট বুড়িমারী-মহাসড়কে বিক্ষোভ ও পরে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন। মানববন্ধনে দাবী করা হয় গত ২২ ডিসেম্বর জেলার আদিতমারী থানায় লালমনিরহাট (পৌরসভাস্থ মিশন মোড়ের আব্দুল ওহাবের কন্যা) শিউলির বড়ভাই আব্দুল মালেক তার বোন শিউলিকে নেশার টাকা না পেয়ে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয় বলে একটি মামলা দায়ের করেন। এ মামালায় থানা পুলিশ ওই দিনই খাইরুলকে থানা ডেকে নিয়ে গ্রেফতার করে। মানববন্ধনে দাবী করা হয় দায়েরকৃত মামলার বিষয়টি সঠিক নয়। তারা বলেন, প্রকৃত ঘটনা হল গত ২১ ডিসেম্বর সন্ধ্যায় খাইরুলের ছেলে (শিহাব (০৩) এর চোখে বালু দেয় তার বড়ভাই জামালের কন্যা মুলতাহা (০৪))।

Advertisement

এ ঘটনায় মুলতাহারের মা জরিনার সাথে শিহাবের মা শিউলির ঝগড়া হয়। ঝগড়ার পর রাগান্বিত হয়ে শিউলি শয়ন কক্ষে গিয়ে নিজের শরীরে নিজেই আগুন ধরিয়ে দেয়।

শিউলির দুই সন্তানের আতœচিৎকারে প্রতিবেশিরা এসে শিউলিকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়। পরে এ ঘটনায় মামলা করেন শিউলির ভাই আব্দুল মালেক।

মানববন্ধনে দায়েরকৃত মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন দাবী করে ঘটনার সঠিক তদন্ত ও এ মামলায় আটক শিউলির স্বামী খাইরুলের মুক্তির দাবী জানান। এঘটনায় সুষ্ট তদন্ত দাবী করে ইতিপূর্বে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট গণপিটিশন দাখিল করা হয়েছে বলে জানানো হয় মানববন্ধনে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here