সাভারে আগুনে পুড়ে ছাই ১পরিবারের স্বপ্ন

0
626

কামরুল হাসানঃ সাভারে ভাগলপুর এলাকায় একটি টিনসেড বাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে।সে সঙ্গে পুড়ে গেছে পরিবারটির জমানো সব স্বপ্ন। সবকিছু হারিয়ে কান্নায় ভেঙ্গেপড়েছে পুরো পরিবারটি। রোববার (৯ সেপ্টেম্বর) দুপুর ১১ টার দিকে ভাগলপুর এলাকার জয়নাল আবেদীনের ভাড়া বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারটি জানায়, আমি আমার তিন সন্তান কে নিয়ে বাসার বাহিরে বসে ছিলাম, কি করে বাড়িতে আগুন লেগেছে আমি বলতে পারবো না।

Advertisement

কিন্তুু আমার সংসারের সব পুড়ে ছাই হয়ে গেছে, আর কিছুই বাকি নেই।এখন আমি ছোট ছোট বাচ্চাদের নিয়ে কোথায় যাবো কি খাওয়াবো বলে কাাঁদতে থাকে বৃষ্টি।তার স্বামী রিকশা চালায় জীবিকার তাগিদে সকালেই বেরিয়ে গেছেন। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহম্মেদ জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ধারনা করা হচ্ছে গ্যাসের চুলা থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here