যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন নিহত

0
727

দক্ষিণ সুদানে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন নিহত হয়েছে। গতকাল রবিবার এ দুর্ঘটনা ঘটে। বিমানটি একটি লেকে আছড়ে পড়ে বলে জানিয়েছে দক্ষিণ সুদান কর্তৃপক্ষ। দক্ষিণ সুদান কর্তৃপক্ষ জানায়, জুবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরোল শহরের দিকে যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়।

Advertisement

বিমানটিতে মোট ২২ জন যাত্রী ও ক্রু ছিলেন। যাদের ১৯ জনই প্রাণ হারান। আহতদের একজন ইতালিয়ান চিকিৎসক, যিনি একটি এনজিওতে কাজ করেন। গুরুতর আহত ওই চিকিৎসককে উদ্ধার করে হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে। এদিকে, ২২ যাত্রীর মধ্যে ৩ জন শিশু ছিল বলে জানিয়েছে একটি সূত্র।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here