সাভারে অবরুদ্ধ সড়ক উন্মুক্ত করল প্রশাসন

0
564

কামরুল হাসান রুবেলঃ  সাভারের আশুলিয়ায় প্রভাবশালীদের তৈরি  দেওয়াল ভেঙে সড়ক উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন ।বৃহম্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সড়কের মাঝের দেওয়াল ভেঙে সড়ক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া সার্কেলের সহকারী ভূমি কমিশনার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ । স্থানীয়রা জানান, কয়েক দিন পূর্বে সাভারের আশুলিয়া এলাকার টঙ্গাবাড়ি মহল্লার মোল্লাপাড়া সড়কে প্রভাবশালীরা ইট দিয়ে সড়কের মাঝে দেওয়াল তুলে রাস্তা বন্ধ করে দেয় । পরে স্থানীয়রা এতে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনকে জানান ।

Advertisement

পরে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর সহায়তায় সড়কের দেওয়াল ভেঙে পথচারীদের জন্য সড়কটি উন্মুক্ত করা হয় । পরে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে নূরু সরকার নিজেকে বাঁচানোর জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুর রহমান স¤্রাটের উপর দোষ চাপায় । এবিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুর রহমান স¤্রাট জানান, শেখ হাসিনা নিরিহ ও গরীব লোকদের মধ্যে জমি ও ঘর বাড়ি নির্মাণ করে দিচ্ছে ।

এর ধারাবাহিকতায় চলাচলের অনুপযোগী সড়কে বালু দিয়ে ভরাট করে রাস্তা চলাচলের উপযোগী করেছি । কিন্তু একদল প্রভাবশালী মহল চক্রান্ত করে উল্টে আমার নামে বিভিন্ন দোষ চাপিয়ে রটনা রটাচ্ছে রাজনৈতিক ফায়দা লুটে নেওয়ার জন্য। তবে এ ঘটনায় আশুলিয়া সার্কেলের সহকারী ভূমি কমিশনার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, সড়কটিতে ইট সিমেন্ট দিয়ে দেওয়াল তুলে বন্ধ করা হয়ে ছিলো । সেখানে পরিদর্শন করে সড়কটি উন্মুক্ত করা হয়েছে ।এঘটনায় জড়িত সন্দেহে নূরু সরকার নামে এক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিলো । পরে তাকে মুছলেকায় ছাড়া হয়েছে । তবে সড়কটিতে দুই দাগের জমি একটু বেশি ব্যবহৃত হয়েছে । তবে জন সাধারণের জন্য যেটা  সবচেয়ে ভালো  সেটাই করা হবে জানান তিনি ।  

এঘটনায় জড়িত সন্দেহে নূরু সরকার নামে এক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিলো । পরে তাকে মুছলেকায় ছাড়া হয়েছে । তবে সড়কটিতে দুই দাগের জমি একটু বেশি ব্যবহৃত হয়েছে । তবে জন সাধারণের জন্য যেটা  সবচেয়ে ভালো  সেটাই করা হবে জানান তিনি ।  

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here