রূপসায় যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা

0
634

রূপসা প্রতিনিধি: খুলনার রূপসায় সারজিল রহমান সংগ্রাম (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বেলা দেরটার দিকে পূর্ব রূপসা বীরশ্রেষ্ঠ রুহুল আমীন সড়কের পদ্মা আইস এন্ড কোল্ড স্টোরেজ লিমিটেড এর সামনে এ ঘটনা ঘটে। নিহত সংগ্রাম নৈহাটী ইউনিয়নের বাগমারা গ্রামের শেখ মো. মুজিবুর রহমানের ছেলে। সে ব্রাইট সী ফুডস্ এ কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলো। খবর পেয়ে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার বদিউজ্জামান ও রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত সংগ্রাম তার কর্মস্থল ব্রাইট সী ফুডস থেকে চা পানের কথা বলে বেলা একটা ২০ মিনিটের দিকে কোম্পানী থেকে বের হয়। সে পায়ে হেটে পদ্মা আইস এন্ড কোল্ড স্টোরেজ লিমিটেড নামক বরফ কলের সামনের মল্লিক আলামীনের চায়ের দোকানের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা রাহাত, অমিত ও সাজুসহ ৬ জন সন্ত্রাসী দা, চাপাতি ও লোহার রড দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় জীবন বাঁচাতে সংগ্রাম দৌড়ে ব্রাইট কোম্পানীর দিকে আসতে থাকলে কোম্পানীর অদুরে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে সন্ত্রাসীরা নৌকাযোগে শহরের দিকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

স্থানীয়রা জানান, গত ৫দিন আগে সংগ্রামের বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হলে একই এলাকার মৃত আনোয়ারের স্ত্রী রশিদার ভাড়াটিয়া রাহাতকে সন্দেহজনকভাবে আটক করে মারপিট করা হয়। পরে স্থানীয় ভাবে শালিসের মাধ্যামে বিষয়টি মিমাংসা করা হয়। এ ঘটনার জের ধরেই এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে তাদের ধারনা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here