সাফল্যের মধ্যগগনে এখন রণবীর সিং

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 19087

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (19087, 'post_views_count', '0')

0

সাফল্যের মধ্যগগনে এখন তিনি। পদ্মাবতের সব প্রশংসা এখন শুধু যেন তাঁর জন্যই। আলাউদ্দীন খিলজি আজ তাঁকে যেন আকাশ ছুঁতে দিচ্ছে। রণবীর সিং বলিউডে এখন এক অনন্য উচ্চতার নাম। এখন তাঁর ঝুলিতে রয়েছে দারুণ সব ছবি। জয়া আখতারের ‘গুল্লি বয়’, রোহিত শেঠির ‘সিমবা’ আর কবির খানের ‘৮৩। এর মধ্যেই অন্যরকম একটি খবর শোনা গেল।

Advertisement

জানা গেছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরে পারফর্ম করবেন এই নতুন বলিউডি সেনসেশন। তবে চমকে দেওয়ার মতো খবর কোনটি জানেন, একাধিক সর্বভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, আইপিএলের উদ্বোধনীতে মাত্র ১৫ মিনিটের পারফর্মেন্সের জন্য রণবীর সিং নিচ্ছেন ৫ কোটি রুপি। আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএলের ১১তম আসর। গণমাধ্যমগুলো জানাচ্ছে, এই আসরে পারফর্মার হিসেবে রণবীরকে আয়োজকদের প্রয়োজন, তাই তারা এই বিপুল অঙ্কে তাঁকে নেওয়ার কথা ভেবেছে। আর তাই এই পরিমাণ সম্মানি তাঁকে অফার করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here