বাংলাদেশ একটি গণতন্ত্রহীন রাষ্ট্র: ফখরুল

0
1017

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ একটি গণতন্ত্রহীন রাষ্ট্র। গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু আজ দেশে গণতন্ত্র অবরুদ্ধ। গণতন্ত্র ফিরিয়ে আনতে লড়াই করতে হচ্ছে। আজ সোমবার স্মৃতিসৌধের শহীদ বেদীতে স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করার পর তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, যদি দেশে গণতন্ত্র থাকতো তাহলে আমাদের নেত্রীকে জামিন পাওয়ার পরও জেলে থাকতে হতো না।

Advertisement

সরকার পরিকল্পিতভাবে বেগম জিয়াকে জেলে রেখেছে। মির্জা ফখরুল ইসলাম বিএনপির নেতাদের নিয়ে স্মৃতিসৌধে শহীদ বেদীতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের সময় মির্জা ফখরুল ইসলামের সঙ্গে দলের স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here