সাতক্ষীরা জেলা ভোক্তা-অধিকারের চালানো অভিযানে ০২ প্রতিষ্ঠানকে জরিমানা

0
528

সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকিঃ ২৩ জানুয়ারী ২০২২ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, সাতক্ষীরা মহোদয়ের সার্বিক সহযোগিতায় সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ নাজমুল হাসান এঁর নেতৃত্বে তালা উপজেলার পাটকেলঘাটা এবং চাদকাঠি বিভিন্ন খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে ভোক্তা-অধিকার লঙ্ঘন করার অপরাধে ০২ টি প্রতিষ্ঠানকে ১৫,০০০/-টাকা ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, সাতক্ষীরা, সদস্য ক্যাব সাতক্ষীরা এবং জেলা পুলিশের একটি টিম।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here