কৌশলে শিশুদের সমকামীতায় বাধ্য করছেণ

0
856

গরীব, অসহায়, দেখতে সুন্দর, বয়স ৮ থেকে ১০ বছর শিশুদের টার্গেট করে। টাকা নতুন জামা কাপড় কিনেদিয়ে কৌশলে সমকামী হতে বাধ্য করে। শিল্পপতি হিসাবে পরিচিত আবুল বাসার ওরফে মন্টু। দীর্ঘ দুই যুগের বেশি ধরে প্রবাসে থেকে সমকামী গ্রুপ তৈরী করে সব ধরনের সাহায্য সহযোগিতা করে। চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার ১২নং চরদুঃখিয়া ৪নং ওয়ার্ড সৌদী প্রবাসী আবুল বাসার মন্টু পাটোওয়ারী দীর্ঘ দুই যুগের বেশি প্রবাসে থেকে পরিচালনা করছে সমকামী গ্রুপ। যাদের বয়স ১৫ থেকে ১৬ বছর হয় তাদেরকে গ্রুপ থেকে বাদ দিয়ে সবধরনের সুযোগ সুবিধা বন্ধ করে নতুন কাউকে জোগার করতে বলে। নতুন কাউকে জোগার করলে পাড়ানো হয় টাকা। মন্টুর কথামত নতুন শিশুকে বলা হয় একে অপরের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে। সবকিছু ঠিক থাকলে মন্টু প্রবাস থেকে দেশে এসে নতুন শিশুকে নিয়ে চাঁদপুর অথবা ঢাকায় নিয়ে নিজে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে বিদেশ চলে যায়।  যার প্রমাণ অপরাধ বিচিত্রার কাছে একাধিক ফোনকল রেকর্ড আছে।

Advertisement

কৌশলে সমকামীতে বাধ্য করা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান ১০ বছর বয়সে প্রথমে তাকে নগদ এক হাজার টাকা নতুন জামা কাপড় কিনে দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে শারীরিক সম্পর্ক করে। বাসায় পরিবারের কাউকে না জানানোর জন্য নিষেধ করে। জানানো হলে বড় ধরনের বিপদ হবে বলে হুমকি দেয়। ঐ পরিবারের সাথে যোগাযোগ করে বাড়িয়ে দেয় সহযোগিতার হাত। পরিবারের কাউকেই বুঝতে দেয়না পিছনের কাহিনী।

 এমন এক পরিবারের সাথে কথাহলে নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমার দুই ছেলেকে বিভিন্ন সময় পাঁচশ একহাজার টাকা দিত। আমাকেও সহযোগিতা করতো। শিশুদের টাকা দেওয়ার কারন কি জানতে চাইলে বলেন, আমার জানানাই। আবুল বাসার মন্টুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এবিষয়ে কোন মন্তব্য করতে চাইনা। বর্তমানে ডজন খানি শিশু মন্টু পাটোওয়ারীর কাছে জিম্মি এবিষয়ে প্রয়োজন প্রশাসনের হস্তক্ষেপ। 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here