সাগর হ’ত্যা মামলায় পলাতক আ’সামী পাইলট রাব্বি গ্রে’ফতার

0
198

গত ১৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

Advertisement

উক্ত অভিযানে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মামলা নং-১৭/১০৭১, তারিখঃ ১১/১২/২০২৩-খ্রিঃ, ধারাঃ ৩০২/৩২৩/৩৪ পেনাল কোড ১৮৬০; চাঞ্চল্যকর সাগর হত্যা মামলায় জড়িত পলাতক আসামী মোঃ নাজমুল হোসেন হোসেন রাব্বি @ পাইলট রাব্বি  (২৪), পিতা-মোঃ নিজাম উদ্দিন, মাতা-সাবিনা সরকার, সাং-হিজলতলা চুনকুটিয়া, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকান্ডের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। সে উক্ত হত্যাকান্ডের পর নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়। 

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here