১৯ বছরের পলাতক আসামি দিদার গুলশান থেকে গ্রেফতার

0
170

১৮ ফেব্রুয়ারী ২০২৪ খ্রিঃ তারিখ দুপুরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার গুলশান থানাধীন লিংক রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

Advertisement

উক্ত অভিযানে বিএমপি বরিশাল বিমান বন্দর জিআর নং-২৬৭/১২, (বিশেষ ট্রাইঃ), ধারাঃ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর এ(বি); জাল টাকার মামলায় ১৪ (চৌদ্দ) বছর ও ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা এবং বিমান বন্দর থানার জিআর নং-৪৩/১২, ধারাঃ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ); মাদক মামলায় ০৫ (পাঁচ) বছর ও ৫০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা সহ মোট ১৯ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভূক্ত দীর্ঘদিন পলাতক আসামী মোঃ দিদারুল ইসলাম @ শুভ (৩৮), পিতা-মোঃ ফকরুল ইসলাম @ রোকন, সাং-রবীন্দ্রনগর, থানা-বিমান বন্দর, বিএমপি, বরিশাল’কে গ্রেফতার করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। সে বিজ্ঞ আদালত কর্তৃক রায় ঘোষনার পর থেকে রাজধানীর গুলশানসহ দেশের বিভিন্ন এলাকায় নিজের নাম পরিচয় গোপন করে এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে ছিল। 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here