সাকিবের ওপর জিন ভর করেছিল!

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 78036

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (78036, 'post_views_count', '0')

0

চোখে সমস্যা, ব্যাটিং পারে না, আনফিট, দলের বোঝা, চমশা পরা সাকিবকে দেখে কতশত তকমাই না দিয়ে
দিয়েছিলেন সমালোচকরা। তাদের জবাবটা দিতেই যেন মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) খুলনার বিপক্ষের ম্যাচটাকেই বেছে
নিলেন সাকিব আল-হাসান। রীতিমতো টর্নেডো তুলে ফেললেন চট্টগ্রামের মাঠে।
অনেকে মজার ছলে বলছেন, শুধুম্যাক্সওয়েল না সাকিবের ওপরও ভর করেছিল জিন। তাইতো নাসুমকে একপ্রকার
কাঁদিয়ে এক ওভাবেই তুলে নেন ২৬ রান। যার সবই এসেছে বাউন্ডারি থেকে।
খুলনা টাইগার্সের বিপক্ষে তার চিত্তাকর্ষক ব্যাটিং ভক্তদের এনে দিয়েছে আনন্দের উপলক্ষ। ৩১ বলে পাঁচ চার ও তিন
ছয়ে ৬৯ রান করেন সাকিব। ২০ বলে করেছেন হাফ সেঞ্চুরি, যা এই বিপিএলে সবচেয়ে দ্রুততম।
গত ২২ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে এভিন লুইসের ২১ বলে ফিফটি ছিল এই আসরের দ্রুততম। কাকতালীয়
ব্যাপার, ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সামনেই এই রেকর্ড গড়েছেন সাকিব।

Advertisement

অবশ্য শুরুর ৩-৪ বল একটুদেখে খেলেন। তারপর শুরু হয় বা হাতের খেল, নিজের ব্যাটটাকে তলোয়ার বানিয়ে কচু
কাটা করতে থাকেন বোলারদের। নাসুমকে তুলোধুনো করার আগেই ১০ বলে তুলে ফেলেন ২০ রান। এরপর যেন
শিয়ালের ফাঁদে মুরগি পড়ার মতোই অবস্থা নাসুমের। ফলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৯ রান করে রংপুর।
পরে বল হাতেও এদিন দুর্দান্ত সাকিবকে পেয়েছে রংপুর রাইডার্স। ৩ ওভারে ২ বল করে তুলে নেন ২ উইকেট। তবে এ
জন্য খরচ করতে ৩০ রান। এমন পারফর্মে র দিতে অবশ্য ম্যাচ সেরা হতে পারেননি সাকিব। তার এই অর্জনের পালকে
ভাগ বসিয়েনে ইমরান তাহির। ৪ ওভারে ২৬ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন দক্ষিণ আফ্রিকান এই স্পিনার। শেষ
পর্যন্ত ১৮.২ ওভারে ১৪১ রানে অলআউট হয়ে যায় খুলনা। ফলে ৭৮ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর রাইডার্স।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here