জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0
154

দ্বাদশ জাতীয় নির্বাচনের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিউনিখ সিকিউরিটি
কনফারেন্সে যোগ দিতে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জার্মানি যাচ্ছেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র বলছে, আগামীকাল বৃহস্পতিবার ঢাকা থেকে মিউনিখের উদ্দেশে রওনা
হওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৮ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তার।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে অনুষ্ঠিতব্য মিউনিখ সিকিউরিটি
সম্মেলনের ৬০তম আসরে অংশ নেবেন। আসন্ন সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মধ্য দিয়ে বিভিন্ন জাতীয় ও
আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থা তুলে ধরবেন।
এর আগেও ২০১৭ ও ২০১৯ সালে মিউনিখ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সম্মেলনে এটি হবে তার তৃতীয়
অংশগ্রহণ। আর নতুন সরকার গঠনের পর এটি হবে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।

Advertisement

মন্ত্রণালয় সূত্র বলছে, মিউনিখ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি সরকারপ্রধান বেশ কয়েকজন সরকারপ্রধানসহ
অন্যদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এর মধ্যে জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট
ফ্রেডেরিকসেন ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্করুটের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here