কবিতাঃ ভালবাসি প্রচন্ড বড় বেশি তোমাকে
কবিঃ সাইফুল্লাহ বিন শামছুল হক
প্রকাশকালঃ ১৫.০২.২০২৩ খ্রিঃ
ভালবাসি প্রচণ্ড বড় বেশি,
ভালবাসি তোমাকে।
জীবন্ত যৌবনের শুধুই,
শুধুই তোমাকে।
ভালবাসাময় নিগুর ভালবাসায়,
দুরন্ত ফাল্গুনে।
জেগে আছো তুমি সারাক্ষণ,
মোর মনে প্রানে।
ভালবাসি ভালবাসি তোমায় আমি,
অনন্ত অনাদি।
ভালবাসার স্রোতধারা,
বহে হৃদয়ে নিরবধি।
তাইতো গাথি মালা,
বিনি সুতায় তুমি আমি।
হৃদয়ও মনে প্রাণে তোমায়,
ভালবাসি আমি।
বড্ড বড় বেশি ভালবাসি তাঁর
গতিতে তোমায়।
তাইতো সারাক্ষণ ডুবে থাকি আমি,
তোমার ভালবাসায়।

