কোন ঘাটের মাঝিরে ভাই তুমি শাহ নেওয়াজ

0
494

কবিতাঃ কোন ঘাটের মাঝি তুমি
কবিঃ শাহ নেওয়াজ
প্রকাশকালঃ ১৫.০২.২০২৩ খ্রিঃ

Advertisement

কোন ঘাটের মাঝি তুমি?
উজানে নাউয়ের বৈঠা বাইলে,
স্রোতের বুকে পাল তুলে
প্রেমের তরী তুমি ভাসালে।
জীবনের অলি গলি
সাথিহীনা পথ চলি
দিশা হীনা নিঠুর এই ভুবনে,
মেঘে ঢাকা ছিল এই জীবনে।
চৈত্রের দুপুরে পুড়ে হল ছাই যে,
আছে যত চাওয়া পাওয়া,
নেই ফাগুনের মৌসুমী হাওয়া।
তুমিই এলে দীপ জ্বালালে
আমার জীবন হল উজালা,
রাঙা ফুলে ভরে উঠেছে
সবুজ মাঠে শস্য সুফলা।
অজানায় উড়ে চলা
স্বপ্নের বলাকারা
ক্ষণে ক্ষণে মনে দোলা দিত,
ভেজা জলে আঁখি সিক্ত হত।
নিঝুম রাতের আকাশে-
মিটি মিটি তারাতে
বাঁকা চাঁদের মিতালী হত,
উদাসী মন আঁধারে ঢাকত।
তুমিই এলে রং ছড়ালে
আকাশ হল তাই রোদেলা,
রং ধনুর সাত রঙে
আমার ভুবন হল রঙিলা।
কোন ঘাটের মাঝি তুমি!
কাননে রাঙা ফুল ফুটালে,
মায়ার চাদরে আলতো আদরে
আমার জীবনে তুমি জড়ালে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here