সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে রংপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

0
578

১৯ মে, বুধবার বেলা ১২ টায়, রংপুর প্রেসক্লাব চত্ত্বরে সাংবাদিক রোজিনা ইসলামের প্রতি মিথ্যা মামলা প্রত্যাহার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিচার করা ও গোপন নথিপত্র প্রকাশ করার দাবিতে প্রগতিশীল ছাত্র জোট, রংপুর জেলার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন সমাবেশে ছাত্র ফ্রন্ট,  বেরোবি শাখার প্রচার প্রকাশনা সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, রংপুর মহানগরের সহ সভাপতি প্রহ্লাদ রায়। বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, রংপুর সংসদ এর মহানগরের সাধারণ সম্পাদক আবির ইয়ামিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, রংপুর মহানগরের আহবায়ক সাজু বাসফোর প্রমুখ। বক্তারা বলেন, দেশে সরকার ফ্যাসিবাদী শাষণ ব্যবস্থার মাধ্যমে দেশ পরিচালিত করছে। একদিকে ডিজিটাল নিরাপত্তা আইন এর মাধ্যমে মানুষের বাক স্বাধীনতা হরণ করছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে করোনাকালে  দেশের স্বাস্থ্য খাতে ভংগুর দসা,

Advertisement

নিয়োগ বাণিজ্য ও দূর্নীতি নিয়ে বেশকিছু সত্য রিপোর্ট করার কারণে গত সোমাবার প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের প্রতি মিথ্যা অভিযোগ এনে তাকে ৬ ঘন্টা আটক করে হেনস্তা ও নির্যাতন করা হয়। অসুস্থ অবস্থায় তাকে কাশিমপুর জেলে পাঠানো হয়েছে।

দেশে যে সত্য বলা, প্রকাশ করা, প্রতিবাদ করা যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের প্রতি মিথ্যা মামলা প্রত্যাহার করে আগামীকাল তাকে নিঃশর্তে মুক্তি দেয়ার দাবি জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here