ফিলিস্তিনের উপর ইসরায়েলের বোমা হামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার মানববন্ধন-সমাবেশ

0
673

১৯ মে, বুধবার সকাল ১১টায়, রংপুর প্রেসক্লাব চত্ত্বরে ফিলিস্তিনের উপর ইসরায়েলের বোমা হামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু। বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর মহানগরের আহবায়ক শহিদুল ইসলাম সুমন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, রংপুর মহানগরের আহবায়ক সাজু বাসফোর প্রমুখ। বক্তারা ফিলিন্তিনের উপর ইসরায়েলের এই অমানবিক নৃশংস  হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান।

Advertisement

বিশ্ববাসীকে ফিলিস্তিনের প্রতি চলমান এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও ইসরায়েলকে সহযোগিতাকারি আমেরিকার ও ইসরায়েলের পণ্য বয়কট করার আহবান জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here