সাংবাদিক জসিম মেহেদীর ওপর হামলাকারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রনি গংয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

0
946

স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর কদমতলী মেরাজনগরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী সদস্য জসিম মেহেদী’র উপর হামলাকারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রনি ও তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সচেতন সাংবাদিক মহল। ১৮/১২/১৬ইং রবিবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান সাংবাদিক নেতারা। সাংবাদিক নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জসিম মেহেদী রাজধানী মেরাজ নগর এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এই হামলার শিকার হন। নেতৃবৃন্দ অবিলম্বে এই হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সাংবাদিক নেতারা আরো বলেন, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রনি দীর্ঘদিন ধরে এলাকা বিভিন্ন অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে। তার বিরুদ্ধে কাদমতলী থানায় একাধিক মামলা রয়েছে। সন্ত্রাসী রনি কিছুদিন আগে জামিনে মুক্তি পেয়ে ফের মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালায়। রনি গংয়ের ভয়ে এলাকার সাধারণ মানুষ অতিষ্ট। সে এলাকার রাস্তা ঘাটে মেয়েদের ইভটিজিং করাসহ এমন কোন অপরাধ নেই যে সে করে না। সাংবাদিক নেতারা সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সমাজের শত্রু উল্লেখ করে বলেন, এদের এখনই প্রতিরোধ করতে হবে তা না হলে এদের অত্যাচারে রাস্তা ঘাটে বাসাবাড়িতে থাকা যাবে না। মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, নূরুল হোসেন কাইয়ুম, হুমায়ন কবির, এম.এ.এইচ মাসুদ, মুরাদ, নজরুল প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here