সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষে

0
527

২৬ ডিসেম্বর ২০১৮ ইং “সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষে” বাংলাদেশ প্রেস কাউন্সিল কার্যালয়ে জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি কর্তৃক আয়োজিত সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানটি উদযাপিত হয়। উপস্থিত সাংবাদিক বৃন্দ ও বিশিষ্ঠ গুনিজনের আলোচনা অনুষ্ঠান শেষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাবেক বিচারপতি জনাব মমতাজ উদ্দিন আহমেদ কে সম্মাননা পদক ও ফুলের তোঁড়া উপহার দেন জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটির চেয়ারম্যান এস ই ইসলাম এবং মহাসচিব মোঃ হানিফ আলী।

Advertisement

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের যুগ্নসচিব জনাব মোঃ শাহ্ আলম। জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাটির চেয়ারম্যান এস ই ইসলাম কে বিশিষ্ট লেখক ও কলামিষ্ট হিসাবে সম্মাননা পদক তুলে দেন সাবেক বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, চেয়ারম্যান বাংলাদেশ প্রেস কউন্সিল। পরিশেষে মহাসচিব মোঃ হানিফ আলী বলেন, আলোকিত সংবাদ প্রদানে সকলকে আহবান জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সাংবাদিকতা হোক স্বচ্ছ বস্তুনিষ্ট,
দেশ থেকে দুর হোক অন্ধকার কষ্ট।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here