ছেলে বেলার বন্ধু

0
738

এস ই ইসলাম:

Advertisement

বন্ধু ভালো থাকিস তুই
তোর স্মৃতি প্রতিদিনই,
চোখের জলেই ধুই।
এমনকি করেই দৃরত্বটা,
বাড়তে থাকে, সময় কাটে।

হতাশ বুকে একলা যখন শুই
আপন মনে বলি শুধুই,
বন্ধু, ভাল থাকিস তুই।
তোর মত এখন তো আর,
বলে না তো কেউ!
কি হয়েছে বকে নি তো বউ?
বাদ দে! সকল মন্দ ধকল
চল্ মেলাতে যাই।

হরেক রকম বাতাসা, বালুসাই,
আর মন্ডা মিঠাই খাই।
ফিরবে না আর সে দিন গুলি
ফুটবে না আর আনন্দের বুলি,
আসবি না আর কাছে!
সময় এখন পাল্টে গেছে,
যার মত যে বাঁেচ
তার আপন সাচেঁ।
তবুও বলি বন্ধু আমার!
খুব ভাল থাকিস তুই।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here