নিজস্ব প্রতিবেদক ঃ
রাজধানীসহ সারাদেশে গণমাধ্যম কর্মীদের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার করছে কয়েকটি অপরাধ চক্র। বিভিন্ন সময় বাহারী ধরনের মিডিয়ার নামে চলছে চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা ধরনের অপকর্ম। এর মধ্যে বাদ যাচ্ছে না সরকারী কিছু অসৎ কর্মচারীদের নামও। জানা যায়, সরকারী প্রতিষ্ঠান ডিএফপি’র চতুর্থ শ্রেণীর কর্মচারী (দারোয়ান) নিজাম উদ্দিন মুন্সী বর্তমানে বেশ কয়েকটি পত্রিকার সম্পাদক হিসেবেও চাকুরী করে আসছে। এছাড়াও নিজেকে কখনো চিফ রিপোর্টার, কখনো বার্তা সম্পাদক আবার কখনো ভারপ্রাপ্ত সম্পাদক পরিচয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির কাজে লিপ্ত রয়েছে বলে জানা যায়। সুত্রে জানা যায়, বিভিন্ন পত্রিকার মিডিয়া তালিকা ভুক্ত করে দেয়ার প্রলোভন দেখিয়ে সরকারী এই অসৎ কর্মচারী মোটা বেতনে চাকুরী নেন একই প্রতিষ্ঠানের সম্পাদক, বার্তা সম্পাদক ও চীফ রিপোর্টার পদে নামধারী নিজাম মুন্সি। এছাড়াও বিভিন্ন সংবাদ কর্মীদের প্রত্যয়ন পত্র এবং বিভিন্ন পদে নিয়োগ দিয়ে থাকেন নিজাম উদ্দিন মুন্সী। জানা যায়, নিজাম উদ্দিন মুন্সীর মুল কাজ হচ্ছে বিভিন্ন অভিজাত এলাকায় অসামাজিক কার্যকলাপ চলা ফ্ল্যাট বাসায় মেয়ে সাপ্লাই দেয়া।
এছাড়াও দেশের বাহিরে মোটা অংকের টাকার বিনিময়ে মেয়েদের বিক্রি করা। প্রায় কয়েক মাস আগে নিজাম উদ্দিন এর সহযোগী হান্নান এর মাধ্যমে দুবাই এর আজমান এলাকায় ড্রিম হলীয় হোটেল এন্ড ড্যান্স ক্লাবে বিক্রি করে দেয়া হয় আঁখি মনি ও পলি নামের দুই মেয়েকে। ড্রিম হলীয় হোটেল এন্ড ড্যান্স ক্লাবে আটক থাকা আঁখি মনির ফোন নাম্বার ০০৯৭১৫৬৬৪০১৩৯৮। নাম গোপন রাখার শর্তে একাধিক ব্যক্তি জানান, নিজাম উদ্দিন মুন্সী বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে তার ব্যক্তিগত লোক দিয়ে বিভিন্ন পত্রিকায় মানহানিকর সংবাদ প্রকাশ করার হুমকি দিয়ে চাঁদাবাজি করছে দেদরাচ্ছে। এ বিষয়ে চাঁদা দিতে কেউ যদি অপরাগতা প্রকাশ করে তাহলে বিভিন্ন পত্রিকায় তাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ ছাপানো হয়। এ বিষয়ে ডিএফপি’র এক কর্মকর্তা বলেন, নিজাম উদ্দিন মুন্সী সরকার দলীয় বিভিন্ন প্রভাবশালীদের নাম বিক্রি করায় তার বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলে না। এছাড়াও তার আছে রাজধানীতে বিশাল সন্ত্রাসী বাহিনী। নিজাম উদ্দিন মুন্সী নিয়মিত অফিস করেন না। সারা দিন ক্লাব পারায় পরে থাকেন। এছাড়াও বিভিন্ন জায়গায় জুয়া ব্যবসা পরিচালনা করে থাকেন বলেও জানান তিনি। এ বিষয়ে নিজাম উদ্দিন মুন্সীর কাছে জানতে চাইলে কোন বক্তব্য পাওয়া যায়নি।


