সম্পত্তির জন্য বাবার লাশ দাফনে সন্তানদের বাধা ,, গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে দাফন

0
483

আবদুল মান্নান (৮০) কয়েক বছর আগে তার ছোট ছেলে আবুল কালামের স্ত্রী জাহানরা বেগম ও সন্তানদের নামে ৩৯ শতাংশ জমি রেজিষ্ট্রি করে লিখে দেন। এই নিয়ে তার অন্য দুই ছেলে ও দুই মেয়ের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। সোমবার রাত ৮টার দিকে বাধ্যর্ক জনিত রোগে আবদুল মান্নানের মৃত্যু হলে তার অপর ছেলে-মেয়ে এবং নাতী নাতনীরা তার লাশ দাফনে বাঁধা দেয়।

Advertisement

 নোয়াখালীর চাটখিলে ছোট ছেলের স্ত্রী ও সন্তানের নামে সম্পত্তি লিখে দেওয়ায় আবদুল মান্নানের লাশ দাফন করতে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে তার অন্য সন্তানদের বিরুদ্ধে। অবশেষে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে ২২ ঘন্টা পর লাশ দাফন করা হয়।

ঘটনাটি ঘটেছে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের হাজি বাড়িতে। আজ মঙ্গলবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে বৃদ্ধের লাশ দাফন করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here